আজ : ১০:২১, অগাস্ট ২০ , ২০২৬, ৫ ভাদ্র, ১৪৩৩
শিরোনাম :

সাংবাদিক মিরুজ খান রাজের মাতা মর্জিনা খাতুনের মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক

বিশ্ববাংলানিউজ২৪

আপডেট:০১:৫৪, ফেব্রুয়ারি ২৬ , ২০২৫
photo


লন্ডন, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ : লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক মিরুজ খান রাজের মাতা মর্জিনা খাতুন এর মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৮ টায় ঢাকার একটি হাসপাতালে যাওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। ৭ ছেলে, ৩ কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মরহুমাকে নিজ এলাকা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বড়টিয়া গ্রামে নামাজে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


বার্তা প্রেরক
মোঃ আব্দুল হান্নান
মিডিয়া এবং আইটি সেক্রেটারী
লণ্ডন বাংলা প্রেসক্লাব।



সাম্প্রতিক খবর

লেবার পার্টির মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

photo লন্ডনঃগত ১৬ই এপ্রিল বৃহস্পতিবার লন্ডন বারা অব টাওয়ার হ‍্যামল‍্যাটস্ কাউন্সিলের নির্বাচনে লেবার পার্টির মেয়র প্রার্থী ও কাউন্সিলার প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। পূর্ব লন্ডনের একটি হলে রুশনারা আলী এমপি ও ডন বাটলার এমপি এবং স্থানীয় লেবার পার্টির লিডারদের উপস্থিতিতে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম সহ সকল কাউন্সিলার

বিস্তারিত

0 Comments

Add new comment