আজ : ১২:২২, অক্টোবর ১২ , ২০২৬, ২৬ আশ্বিন, ১৪৩৩
শিরোনাম :

ভোলা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা দুই সাংবাদিক আহত

বিশ্ববাংলানিউজ২৪

আপডেট:০৪:০৮, অক্টোবর ১৮ , ২০২৪
photo


ভোলা প্রেসক্লাবে এনটিভির প্রতিনিধি আফজাল হোসেন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে হামলা চালায় । তাদের হামলায় দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ সহ ২ জন গুরুতর আহত হয়েছে।

১৭ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরের দিকে ভোলা প্রেসক্লাবে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে চিকিৎসক।

ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক নাহিদ বলেন, দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যকালে সাংবাদিক কামাল উদ্দিন সুলতান আওয়ামী লীগের দোষরদের পক্ষে কথা বললে আমি তার প্রতিবাদ করি। এ সময় কোন কিছু না বুঝার আগেই এনটিভির ভোলা জেলা প্রতিনিধি আফজাল হোসেন ক্ষিপ্ত হয়ে আমাকে গালমন্দ করেন। আমি প্রতিবাদ করলে অন্য সহকর্মীরা আমাদের ২ জনকে শান্ত করে দিয়েছেন। কিছুক্ষণ পর আফজাল হোসেন টেলিফোনে তার শ্যালক মোঃ আলীসহ ২০/২৫ জন বহিরাগত সন্ত্রাসী এনে আমার উপর অর্তকিত হামলা চালিয়ে আমাকে এবং আমার শ্যালক একটি অনলাইন পত্রিকার প্রতিনিধি জাফর ইকবালকে আহত গুরুতর করেন।

পরবর্তীতে আমাকে এবং আমার শ্যালক জাফরকে অন্যান্য সহকর্মী সাংবাদিকরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে এনে ভর্তি করান। জাফরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশালের শেরে বাংলা মেডিকেলে পাঠিয়েছে চিকিৎসক।

নাহিদের পরিবার এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। তবে উক্ত ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভোলার কমর্রত গণমাধ্যম কর্মীরা।

এদিকে দুপুরের এই অনাকাঙ্খিত ঘটনার পর সন্ধ্যায় এক জরুরী সভায় বসে ভোলা প্রেসক্লাবের সদস্য ও পেশাদার সংবাদকর্মীরা। এ সময় ভোলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সকল বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এছাড়া আফজাল হোসেন যে ঘটনা ঘটিয়েছেন তার এই অপরাধের কারণে ভোলা প্রেসক্লাব থেকে তাকে আজীবনের জন্য স্থায়ীভাবে বহিস্কার ও ভোলা জেলাতে আফজাল হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

ভোলা সদর মডেল থানার এস আই সোহেল জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছি। একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সাম্প্রতিক খবর

বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

photo লন্ডন, ৯ অক্টোবর: বিলেতে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে ১২ মাসব্যাপী গবেষণা ও ঐতিহ্য সংরক্ষণ প্রকল্প ঘোষণা করেছে দাতব্য সংস্থা ইস্টহ্যান্ডস। দ্য ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ডের সহায়তায় এবং স্থানীয় ব্যবসায়ী অংশীদারদের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। শুক্রবার, ৯ অক্টোবর সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের

বিস্তারিত

0 Comments

Add new comment