আজ : ১১:৫৮, জুলাই ২৯ , ২০২৬, ১৪ শ্রাবণ, ১৪৩৩
শিরোনাম :

শ্রীলঙ্কায় আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে বাংলাদেশ গ্যালারির উদ্বোধন

ঢাকা প্রতিনিধি / বিশ্ববাংলানিউজ২৪কম

আপডেট:০২:০৮, মে ১১ , ২০১৬
photo



শ্রীলঙ্কার ক্যান্ডিতে আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে বাংলাদেশ গ্যালারির উদ্বোধন হলো ১০ মে বিকেলে এটি উদ্বোধন করেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।

গত সোমবার বিকেলে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ওয়েস্টার্ন প্রভিন্স এসথেটিক রিসোর্ট মিলনায়তনে একটি সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বাংলাদেশের সাংস্কৃতিক দলটি। এ অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার সংস্কৃতিমন্ত্রী এস বি নাওইন্নান্দ, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসানসহ আরও অনেকে।
তামান্না রহমানের পরিচালনায় বাংলাদেশের নৃত্যশিল্পীরা বাংলাদেশের লোকজ ও সমসাময়িক নাচ পরিবেশন করেন।
বাউল গান গেয়ে শোনান কণ্ঠশিল্পীরা। অনুষ্ঠানটি উপভোগ করনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক, দেশটির সরকারি-বেসরকারি কর্মকর্তা, সংস্কৃতি ও গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকেরা। পরিবেশনাটি মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে। অনুষ্ঠানের পর এ বছর বাংলাদেশের একটি শহরকে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা ও কলম্বোতে অনুষ্ঠেয় সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সার্ক সংস্কৃতিকেন্দ্রের পরিচালক ওয়াসানদে কোতুওয়েলার সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান নূর।
এ বছর শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি হয়েছে। এই সফর দুই দেশের সাংস্কৃতি সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন দুই দেশের সংস্কৃতিমন্ত্রী। শ্রীলঙ্কায় সফররত এ দলে রয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক শামিমা আক্তার জাহান ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের ডিসপ্লে অফিসার মো. ইলিয়াস খান, কণ্ঠশিল্পী ভগিরত মালো ও অঞ্জলি ঘোষ। নৃত্যশিল্পী তামান্না রহমান ও তাঁর

বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো জানানো হয়েছে।



সাম্প্রতিক খবর

লেবার পার্টির মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

photo লন্ডনঃগত ১৬ই এপ্রিল বৃহস্পতিবার লন্ডন বারা অব টাওয়ার হ‍্যামল‍্যাটস্ কাউন্সিলের নির্বাচনে লেবার পার্টির মেয়র প্রার্থী ও কাউন্সিলার প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। পূর্ব লন্ডনের একটি হলে রুশনারা আলী এমপি ও ডন বাটলার এমপি এবং স্থানীয় লেবার পার্টির লিডারদের উপস্থিতিতে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম সহ সকল কাউন্সিলার

বিস্তারিত

0 Comments

Add new comment