আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে যুক্তরাজ্য মহিলা কমিউনিটির আয়োজন সভা অনুষ্টিত
বিশ্ববাংলানিউজ২৪

লন্ডনঃ২০শে মে শনিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে,যুক্তরাজ্য মহিলা কমিউনিটির আয়োজনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্মার্ট সিটি গড়তে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে দেশে পরিবার এবং আত্নীয়দের সাথে যোগাযোগ করার আহবান জানান।রাজনৈতিক ব্যক্তিত্ব কমিউনিটি নেত্রী নাজমা হোসেনের সভাপতি্ত্বে এবং কমিউনিটি নেত্রী রাবিয়া জামানের পরিচালনায়, প্রবীন কমিউনিটি নেত্রী হোসনে আরা মতিনের সার্বিক তত্বাবধানে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন আনরুজ্জামান চৌধুরী ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী, যুবনেতা জামাল আহমদ খান, মহিলা নেত্রী মেহের নিগার চৌধুরী, মহিলা নেত্রী নাসিমা রহিম,সামিরুন চৌধুরী, রহিমা আহমদ,সাহেদা রহমান,হামিদা ইদ্রিস , কাউন্সিলর লুতফা বেগম, সুফিয়া জেবিন,শাহ নাজ সুমি, শিউলি সরকার, আসমা আলম, সেলিনা বেগম,সকিনা খাতুন, রোবা হক,জলিবেগম, লীনা বেগম প্রমুখ।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জনাব আন্দারুজ্জামান চৌধুরী ভার্চুয়াল সভায় যোগদান করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, উপস্থিত সকল নেত্রীবৃন্দকে অসংখ্য ধন্যবাদ ও নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান।






0 Comments
Add new comment